আ'লীগ সরকার বলত গণতন্ত্রের দরকার নেই : জামায়ত আমির - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ সরকার বলত গণতন্ত্রের দরকার নেই : জামায়ত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার বলত গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হলেই চলবে। কিন্তু উন্নয়ন করতে গিয়ে তারা রডের বদলে বাঁশ দিয়েছে, সিমেন্টের সঙ্গে ছাই মিশিয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দিনাজপুর গোরে-শহীদ বড় ময়দানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যখনই তারা (আওয়ামী লীগ) অন্যায় করেছে আমরা প্রতিবাদ করেছি। আমাদেরকে মিটিং-মিছিল করার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু তাই বলে আমরা ঘরে বসে থাকিনি। যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে আমরা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছি। আমরা যখনই মিছিল করতাম তখনই বুঝতাম আমাদের কেউ গ্রেপ্তার হবে, কেউ মারা যাবে, কেউ গুম হতে পারে, কিংবা গুলি করে পঙ্গু করে ফেলতে পারে, মামলা দিয়ে জেলে দিতে পারে। কিন্তু আমরা শুধু আল্লাহকে পরোয়া করেছি, এসব কে পরোয়া করিনি।

তিনি বলেন, বাংলাদেশ জামায়তে ইসলামী আল্লাহকে ভয় করে বলি এই সমস্ত কুকর্মে জড়িত ছিল না বাংলাদেশের সাপ কয়টি কার্যালয় বন্ধ করে দিয়েছিলো,আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছে, আমাদের কে নিষিদ্ধ করেছে, আমাদেরকে দফায় দফায় মামলা দিয়ে লক্ষ লক্ষ সহ কর্মী ভাই বোন দের কে কলের শিশুকে পর্যন্ত তারা জেলা নিক্ষেপ করেছে। ৯০ বছর মৃত বৃদ্ধা কেও তারা রেহাই দেইনি। তারপরেও উপহাস করে বলেছে শাপলা চত্বরে মানুষ মারা যায়নি রক্ত সেখানে ঝরেনি হেফাজতের নেতারা সেখানে লাল রং ছিটে দিয়েছিলো।

জামায়ত আমির বলেন, ‘জাতিকে সামনে এগিয়ে নিতে সীসাঢালা প্রচীরের মতো ঐক্য আহবান জানাই। আমি বিনয়ের সাথে বলবো এমন কোন অন্যায় কাজ করবেন না, যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরি-চামারি না করি। চাঁদাবাজি, দখল বাণিজ্য ও মামলা বাণিজ্য না করি। ফ্যাসিস্টদের যেন কোন রকম আশ্রয়-প্রশ্রয় প্রদান না করি

তিনি বলেন, আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে ছিলাম। যেখানেই খড়া, দুর্ভিক্ষ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এসেছে মজলুম সংগঠন হিসেবে সবার আগে মানবিক দায়িত্ব পালনের জন্য আমরা আমাদের ভাই-বোনদের কাছে পৌঁছে গেছি। পুরো সাড়ে ১৫ বছর ধরে আমরা এভাবেই তিলে তিলে সাহায্য করেছি। ওরা (আওয়ামী লীগ) আমাদের সহ্য করতে পারেনি, বিভিন্ন জায়গায় আমাদের হুমকি-ধামকি দিয়েছে। বন্যায় দেশ ভাসছে কিন্তু ওরা কিছু করে না। আমরা ভালোবেসে সহানুভূতি নিয়ে জনগণের কাছে যাব সেটাও সহ্য করেনি। আমরা বলেছি জনগণের পাশে দাঁড়ানোর জন্য যদি আমাদেরকে গ্রেপ্তার করে করুক আমরা পরোয়া করি না। এই ধরনের আচরণ পুরোটা সময়জুড়ে করেছে। কিন্তু আমরা দমে যাইনি।

কর্মী স‌ম্মেল‌নে জেলা জামায়া‌তের আমির আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়া‌তে ইসলামীর কে‌ন্দ্রীয় সহকা‌রী সে‌ক্রেটা‌রি জেনা‌রেল আবদুল হা‌লিম, কে‌ন্দ্রীয় কর্মপ‌রিষদ সদস্য মমতাজ উদ্দিন, মাহবুবুর রহমান বেলাল, কে‌ন্দ্রীয় মজ‌লি‌সে শুরার সদস্য দে‌লোয়ার হোসেনসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ