আলোচনার আমন্ত্রণ জানিয়ে বিএনপিকে ইসির চিঠি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ

আগামী নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে সংলাপ করার উদ্যোগ নিয়েছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে বৃহস্পতিবার চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া চিঠিতে বিএনপির প্রতিনিধি দল বা প্রয়োজনে সমমনা দলগুলোর প্রতিনিধি নিয়ে নির্বাচন কমিশনে আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিএনপির একটি সূত্র ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে।
সূত্র জানায়, চিঠিটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হাতে পেয়েছেন। তবে বিএনপি ইসির আমন্ত্রণে আলোচনায় অংশগ্রহণ করবে কিনা তা জানা যায়নি।
জনতার আওয়াজ/আ আ