আলোচিত ইলেকট্রনিক ভোটিং মেশিন একনেকে উঠেনি :পরিকল্পনামন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আলোচিত ইলেকট্রনিক ভোটিং মেশিন একনেকে উঠেনি :পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৭, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৭, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ইভিএম আমাদের তালিকায় ছিল না। প্রধানমন্ত্রী এটা নিয়ে জানতেও চাননি। তিনি যেহেতু জানতে চাননি। তাই আমরা স্বপ্রণোদিত হয়ে কিছু জানাতেও চাইনি। তবে ইভিএম প্রি প্রকল্পটি প্রক্রিয়াধীন রয়েছে।

এই পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে ১৫০টি আসনে ভোটগ্রহণে ইভিএম ব্যবহার হবে কিনা এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে জাতীয় নির্বাচন পরিচালনা পর্ষদ চিন্তা ভাবনা করবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধনের জন্য মঙ্গলবার অনুমোদন দেওয়া হয়। এটিসহ ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ১১ প্রকল্পের ব্যয় ১০ হাজার ৬৮৩ কোটি টাকা।

জানা গেছে, আরও দুই লাখ ইভিএম কেনার জন্য আট হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে প্রকল্পটি এখনও অনুমোদন দেওয়া হয়নি। বর্তমানে প্রকল্পের ব্যয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে পরিকল্পনা মন্ত্রণালয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ