আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২০, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২০, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ

 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, পুলিশ খুনের আসামি দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিভিন্ন তথ্য সংগ্রহে ইন্টারপোলসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করেছি। পুলিশ হত্যা মামলায় যে নামে অভিযোগপত্র হয়েছে সে নামে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে।

তিনি বলেন, একটু আগে আমার কাছে খবর এসেছে ইন্টারপোল এটি গ্রহণ করেছে। এটা নিয়ে আমরা কাজ করছি। একই সঙ্গে আরাভের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আরাভ খানের সঙ্গে পুলিশের সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পর্কের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি আমরা খতিয়ে দেখছি, বিষয়টি আমাদের নজরে এসেছে। উপযুক্ত সময়ে আমরা তা আপনাদের জানাব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ