আল্লাহও চান না বিএনপি-জামায়াত ক্ষমতায় আসুক: ইনান - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আল্লাহও চান না বিএনপি-জামায়াত ক্ষমতায় আসুক: ইনান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি-জামায়াত ক্ষমতায় আসুক সেটা আল্লাহও চান না বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত বিএনপি-জামায়াতের সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথভাবে এই শান্তি সমাবেশের আয়োজন করে।

বিএনপির উদ্দেশে শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘কথায় কথায় বলেন ঢাকায় বসে পড়বেন‌। আপনারা যদি ভাবেন সংবিধানের এক চুল বাইরে নির্বাচন হবে তাহলে সারা বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী রাস্তায় বসে পড়ব। আমরা দেখাব কত ধানে কত চাল।’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের বিচলিত হওয়ার সুযোগ নেই। দয়াল মোরশিদ যার সখা তার কীসের ভাবনা।’

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ