আল্লাহ মানুষের অনেকভাবেই পরীক্ষা নেয় : তিশা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আল্লাহ মানুষের অনেকভাবেই পরীক্ষা নেয় : তিশা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার পর এবার মেয়ে ইলহামের অসুস্থতার কথা জানালেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের মেয়ের জন্য চাইলেন দোয়াও।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক পেজে ইলহামের হাতের একটি ছবি নিজের ফেসবুক একাউন্টে শেয়ার করেন তিশা। ছবিতে দেখা যায় ইলহামের হাতে ক্যানুলা লাগানো। ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিশা লিখেন, ‘আল্লাহ মানুষের অনেকভাবেই পরীক্ষা নেয়। আমার পরিবারের ও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ।’

গত ২২ জানুয়ারি অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। ব্রেন স্ট্রোক হয়েছিল তার। বেশ কয়েকদিন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৯ জানুয়ারি বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। এতে ইলহামকেও দেখা গেছে। আরও অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, ইরেশ যাকের, ডিপজল, শরাফ আহমেদ জীবন, ডলি জহুর প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ