আল-আকসায় ৮০ হাজার মুসল্লির নামাজ আদায় - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আল-আকসায় ৮০ হাজার মুসল্লির নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র আল-আকসা মসজিদে রমজানের দ্বিতীয় জুমায় ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। ইসলামের তৃতীয় পবিত্র এ মসজিদটিতে নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। তা সত্ত্বেও সেখানে শুক্রবার (১৪ মার্চ) নামাজ পড়তে ৮০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ জানিয়েছে এ তথ্য। যদিও দখলদার ইসরায়েলের পুলিশ সংখ্যাটি প্রকাশ করেনি। তারা শুধু বলেছে ‘হাজার হাজার মানুষ’ এসেছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আল-আকসায় আজ যারা নামাজ পড়েছেন তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি। পশ্চিমতীর থেকে যেন মুসল্লিরা আসতে না পারেন সেজন্য সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছে দখলদার ইসরায়েলের পুলিশ। এ কারণে পশ্চিমতীরের বেশি মুসল্লি আসতে পারেননি।

এছাড়া শুধুমাত্র ৫৫ বছরের ওপর এবং ৫০ বছরের ওপরে নারীদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। এছাড়া সবাইকে দখলদার ইসরায়েলের কাছ থেকে পাসও সংগ্রহ করতে হয়েছিল। এ কারণে ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ ইসলামের পবিত্র এ মসজিদে নামাজ পড়তে পারেনি।

মুসলিমরা বিক্ষোভ করতে পারেন এমন ভয় থেকে তরুণদের আল-আকসায় প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। কম বয়সী কেউ যেন সেখানে না আসতে পারে তাই জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়েছে ইসরায়েলি পুলিশ।

আজ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দখলদারররা। গত সপ্তাহেও কোনো ধরনের ঝামেলা ছাড়া আল-আকসায় নামাজ পড়েছিলেন সাধারণ মুসল্লিরা। সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ