আল হামদ বেনারশীর ঈদ ফটোশুটে পঞ্চকন্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আল হামদ বেনারশীর ঈদ ফটোশুটে পঞ্চকন্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ঈদে আনন্দ বহু গুণে বাড়িয়ে দেয় নতুন পোশাক। বর্তমানে তরুণ উদ্যোক্তারা ও দেশীয় ফ্যাশন হাউজগুলো নিজেদের নান্দনিক ডিজাইনের পোশাক নিয়ে আসছে। এসব ডিজাইনের পোশাকের ফটোশুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেশের তারকারা।

মঙ্গলবার (১১ জুন) রাজধানীর মিরপুরে আল হামদ বেনারশীর ফটোশুটে অংশ নেন দেশের জনপ্রিয় পাঁচ তারকা। ঢালিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে এই ফটোশুটে অংশ নেন তৃণ, লিন্ডা, আঁখি আফরোজ ও বারিশা হক। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটটি করেন মুস্তফা তারিক হাদী। মিরপুরের বেনারশী পল্লীর বেনারশীতে বধূ সাজেন অপু বিশ্বাস।

ফটোশুট নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘ঈদের আগে বেশকিছু ফটোশুট করেছি। গত ঈদের ছুটি কাটিয়ে আবারো ফটোশুটে অংশ নেওয়া শুরু করি। আল হামদ বেনারশীর পোশাক আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়া বেশ কিছু শুটের কথা চলছে। খুব শিগগির সেগুলোর শুট করব।’

আল হামদ বেনারশীর কর্ণধার মো. মাসুদ বলেন, ‘আল হামদ বেনারশীর সঙ্গে অপু বিশ্বাসকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। নান্দনিক ডিজাইন আর গুণগত মানের কথা বিবেচনা করে আমরা ড্রেস তৈরি করি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ