আশা করি ন্যায় বিচার পাবো: ড. মুহাম্মদ ইউনূস - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আশা করি ন্যায় বিচার পাবো: ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিনের মেয়াদ বৃদ্ধির প্রতিক্রিয়ায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনের প্রক্রিয়া চলমান থাকুক। ন্যায় বিচার পাবো এটাই আশাকরি। যে সময়টা অন্য কাজ করতে পারতাম, সে সময়ে মামলা নিয়ে দৌড়াতে হচ্ছে।

রবিবার (৩ মার্চ) শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল ড. ইউনূসসহ চারজনের আবেদনের ভিত্তিতে তাদের জামিনের মেয়াদ বৃদ্ধি করেন। পরে আদালত থেকে বেরিয়ে এসব বলেন তিনি।

এর আগে শ্রম আইনের মামলায় ড. ইউনূসহ ৪ আসামিকে জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির দিন ১৬ এপ্রিল ধার্য করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এই মামলায় পরবর্তী শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ঠিক করেছেন আদালত।

এর আগে গত ২৮ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। রায় ঘোষণার পর আপিল করার শর্তে তাদের এক মাসের জামিন দেন একই আদালত। ড. ইউনূস ছাড়া অন্য তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

ওই রায়ের বিরুদ্ধে ২৮ জানুয়ারি আপিল করেন ড. ইউনূসসহ চারজন। শ্রম আপিল ট্রাইব্যুনাল ওই আপিল সেদিন শুনানির জন্য গ্রহণ করেন। তৃতীয় শ্রম আদালতের দেওয়া রায় আগামী ৩ মার্চ পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে চারজনকে জামিন দেন। পরবর্তী শুনানির জন্য আজ দিন ধার্য করা হয়।

মামলায় অভিযোগ আনা হয়, শ্রম আইন ২০০৬ ও শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী, গ্রামীণ টেলিকমের শ্রমিক বা কর্মচারীদের শিক্ষানবিশকাল পার হলেও তাদের নিয়োগ স্থায়ী করা হয়নি। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক বা কর্মচারীদের মজুরিসহ বার্ষিক ছুটি, ছুটি নগদায়ন ও ছুটির বিপরীতে নগদ অর্থ দেওয়া হয়নি। গ্রামীণ টেলিকমে শ্রমিক অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। লভ্যাংশের ৫ শতাংশের সমপরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গঠিত তহবিলে জমা দেওয়া হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ