আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৪, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষ্য অনুযায়ী, দলটির বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট এবং এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল বা স্ক্র্যাপ করেছে। ফলে দলটি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না।

প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ও উপেক্ষা বিষয়ে প্রধান উপদেষ্টাকে পাঁচজন মার্কিন আইনপ্রণেতা একটি চিঠি দিয়েছেন বলে জানা গেছে— এ বিষয়ে সরকারের অবস্থান কী? জবাবে শফিকুল আলম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তার ভাষায়, ওই চিঠি তিনি দেখেননি এবং এ বিষয়ে তার কোনো তথ্য নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ