আসন্ন নির্বাচন হবে জনগনের অধিকার প্রতিষ্টার অন্যতম এক মাইলফলক : শাকিলা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ২১, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ২১, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

এম এনাম হোসেন, ইউএই
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শাকিলা ফারজানা বলেছেন, আগামী নির্বাচনে জনগন ভোট প্রয়োগের অধিকার ফিরে পাবে। কিন্তু একটি মহল নির্বাচন নিয়ে ধুম্রজাল সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা চালাচ্ছে। সকল ষড়যন্ত্র ধূলিষ্যাৎ করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করতে বিএনপি তত্বাবধায়ক সরকারকে পূর্ন সহযোগিতা করে যাবে।
গতকাল (২০জুন) দুবাই একটি রেস্টুরেন্ট হলরুমে বিশিষ্টজনদের সৌজন্যে শারজাহ প্রবাসী ব্যবসায়ী ও সংগঠক মুহাম্মদ ফরিদুল আলমের পক্ষে আয়োজিত নৈশভোজ ও সংবর্ধনা অনুষ্ঠানে সকলের উদ্দ্যেশে তিনি এসব কথা বলেন।
ব্যারিষ্টার ফারজানা আরো বলেন, দেশের জনগন বিগত ১৭ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কাজেই আসন্ন নির্বাচন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম এক মাইলফলক। একটি সুষ্ঠ নির্বাচন প্রতিষ্ঠায় প্রবাসীদের অগ্রনী ভূমিকা পালন করে ইতিহাসের অংশীদার হতে হবে।
তিনি বলেন, আমার মরহুম পিতা বিএনপির প্রয়াত হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম হাটহাজারী থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরন আমার পিতা হাটহাজারীর উন্নয়ন ও জনগনের জন্য কাজ করে গেছেন। যে কারনে হাটহাজারী বাসীর প্রিয় নেতা হিসেবে আমার পিতাকে তারা হৃদয়ে জায়গা দিয়েছেন। তার স্বপ্ন ছিল হাটহাজারীকে একটি মডেল উপজেলায় রুপান্তর করা। মহান রবের ডাকে তিনি চলে গেলেন, হাটহাজারীবাসী হারালো উন্নয়নের রুপকার তাদের প্রিয় অভিভাবককে।
ব্যারিষ্টার শাকিলা ফারজানা বলেন, আমার পিতার স্বপ্নের হাটহাজারীকে অত্যাধুনিক একটি উপজেলায় পরিনত করার লক্ষে আসন্ন নির্বাচনে আমি হাটহাজারীর সর্বস্তরের জনগনকে আমার পাশে পেতে চাই। আপনাদের দোয়া ও ভালবাসা সাথে থাকলে দল যদি আমাকে সুযোগ দেয় ইনশাআল্লাহ
আমার পিতার স্বপ্ন প্রিয় হাটহাজারীকে সন্ত্রাস, মাদক ও নৈরাজ্য মুক্ত একটি পরিছন্ন মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।
তিনি বলেন, প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা নামে খ্যাত, তবে তারা অবহেলিত। যদি সংসদে যাওয়ার সুযোগ হয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি আন্তরিকভাবে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। দেশের ভাবমূর্তি রক্ষায় বিদেশের মাটিতে আপনারা সততা ও দৃঢ়তা বজায় রাখবেন এই প্রত্যাশা করি।
উক্ত নৈশভোজে উপস্থিত ছিলেন, সাবেক হুইপ ও সাংসদ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের স্ত্রী ও ব্যারিষ্টার শাকিলা ফারজানার মা ফরিদা ওয়াহিদ, বাংলাদেশ সমিতি দুবাই’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এয়াকুব সুনিক, সংগঠক প্রকৌশলী মুহাম্মদ সালাউদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ আজম, এম এনাম হোসেন, রফিকুল আলম চেয়ারম্যান, এডভোকেট শহিদুল হক, মোহাম্মদ মোরশেদুল আলম, নওয়াব সিরাজ, মুহাম্মদ আলম, মুহাম্মদ ইদ্রিছ, তাজুল ইসলাম, লায়ন মুহাম্মদ ওসমান, আব্দুল মান্নান, মুহাম্মদ জয়নাল আবেদীন, আব্দুল জব্বার, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ আজম, আব্দুল খালেক ইমন, সিরাজুল মোস্তফা সুমন, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
শারজাহ বিএনপি নেতা ফরিদুল আলম, মোহাম্মদ আলম ও আব্দুল জব্বারের পক্ষ থেকে তাদের পরিবারবর্গ সংবর্ধিত অতিথি ব্যারিষ্টার শাকিলা ফারজানা ও মিসেস ফরিদা ওয়াহিদকে ফুল দিয়ে বরন করেন।
দুবাই,শারজাহ ও আজমান কমিউনিটির গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ অসংখ্যক প্রবাসী স্ব-পরিবারে উক্ত নৈশভোজে অংশগ্রহন করেন।
জনতার আওয়াজ/আ আ