আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনভোট সুন্দর করতে কোনো ছাড় নয়: ইসি রাশেদা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনভোট সুন্দর করতে কোনো ছাড় নয়: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ১১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ১১:১৯ অপরাহ্ণ

 

আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন সুন্দর করতে কোনো বিষয়ে ছাড়া দেওয়া হবে না। যতখানি করা সম্ভব তার সবটুকুই করা হবে। বুধবার (৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

তিনি বলেন, রংপুর সিটি নির্বাচন আমরা সুষ্ঠু, অবাধ করবো যেন ভোটাররা এসে ভোট দিতে পারে। সিসি ক্যামেরা দেবো, যেমন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহার করেছি।

রাশেদা সুলতানা বলেন, রংপুরের নির্বাচন সুন্দর করার চেষ্টা করবো। অবশ্যই চাইবো ভোটারের ভোট যেন ভোটার নিজেই দিতে পারেন। নির্বাচন ব্যাহত হয় এমন বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মনিটর করার ক্ষেত্রে কোনো দায়িত্বে অবহেলা করবো না। আমরা যাবো রংপুরে। যতখানি আমাদের করা সম্ভব তার সবটুকুই করবো।

তফসিল অনুযায়ী, রসিক ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করবে ইসি।

২০১৭ সালের ২১ ডিসেম্বর এ সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। সে মোতাবেক এ সিটির বর্তমান নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ