আহতদের ভারতে চিকিৎসা নেওয়ার প্রস্তাব ভারতীয় হাইকমিশনের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আহতদের ভারতে চিকিৎসা নেওয়ার প্রস্তাব ভারতীয় হাইকমিশনের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৩, ২০২৫ ৩:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৩, ২০২৫ ৩:৪১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহতদের ভারতে চিকিৎসা নেওয়ার প্রস্তাব দিয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জা‌নিয়েছে।

বার্তায় বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, আজ ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে একটি চিঠি দিয়েছে। এ ঘটনায় আহতদের ভারতে চিকিৎসার ক্ষেত্রে জরুরি চিকিৎসাসেবা সহায়তার প্রয়োজন হলে তা জানাতে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

ভারতীয় হাইকমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ