আহত আইনজীবীদের দেখতে হাসপাতালে রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ৩০, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ৩০, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ

ঢাকা মহানগর দায়রা জজকোর্টে পুলিশ ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের হামলায় আহত বিএনপিপন্থী আইনজীবীদের দেখতে হাসপাতালে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আহত আইনজীবীরা হলেন আবদুল খালেক মিলন, জহিরুল ইসলাম মুকুল ও আনোয়ার হোসেন।
মঙ্গলবার(৩০ মে) রাতে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি আহতদের দেখতে যান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক ডা. রফিকুল ইসলাম ও আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম।
এর আগে, ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণকালে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল শুরু হয়। এ সময় এজলাস ছেড়ে চলে যান বিচারক। পরে বিএনপিপন্থি আইনজীবীদের ধাওয়া করে এজলাস থেকে বের করে দেন আওয়ামীপন্থিরা। এতে কয়েকজন আইনজীবী আহত হন।
জনতার আওয়াজ/আ আ