আহত শ্রাবণকে দেখতে হাসপাতালে রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আহত শ্রাবণকে দেখতে হাসপাতালে রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২২, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২২, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্রলীগ-যুবলীগের হাতে নির্মম হামলার শিকার হয়ে গুরুতর আহত ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সহ সভাপতি মো. ঝলক মিয়াকে দেখতে আজ (২২ মে) সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

ছাত্রলীগের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রক্ত পিপাসু ডামি সরকারের মদদে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ-যুবলীগ। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে খুনখারাবি, ভাংচুর ও জুলুমের রাজত্ব কায়েম করেছে তারা। তাদের দৌরাত্ম্যে দেশের মানুষ এখন বাকরুদ্ধ। নারী পুরুষসহ সমাজের তরুণরা তাদের দ্বারা আজ আক্রান্ত।

তিনি আরও বলেন, হামলা, নিপীড়ন ও নির্যাতন করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবে না।

তিনি অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও শ্রাবণের সুস্থতা কামনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ