আড়াইহাজারে গায়েবী মামলায় বিএনপির ২ কর্মী গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে গায়েবী মামলায় বিএনপির ২ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের দায়েরকৃত গায়েবী মামলায় বিএনপির ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে (২ ডিসেম্বর) নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নতুন বান্টি এলাকার আব্দুল করিমের ছেলে বিএনপি কর্মী মোহাম্মদ ইকবাল হাসান ও পুরিন্দা এলাকার মোহাম্মদ উদ্দিদের ছেলে ইছহাক।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার জানান, বিএনিপর কিছু নেতাকর্মী গত রবিবার মশাল মিছিল, লাঠিসোটা, ককটেল ও মারাত্মক অস্ত্র নিয়ে আড়াইহাজারের ইদবারদী বাসস্যান্ড থেকে আড়াইহাজারের দিকে অগ্রসর হয়ে ও রাস্তা অবরোধ, অ্যাম্বুলেন্স আটকে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। পুলিশ আটকানোর চেষ্টা করাতে পুলিশের ২ সদস্যকে আঘাত করে আহত করে। পরে এ ঘটনায় মামলা হয় এবং ওই মামলায় দুইজনকে আটক করা হয়।
আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের জিকু বলেন, সেদিন রাতে আমাদের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে আমরা একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে আমাদের আহত করে। হামলার পর আমাদের দুই ছাত্রদল কর্মীকে মারধর করে সেটির ভিডিও করে তারা। সেই ভিডিও ফেসবুকে এখনো আছে। আমাদের কর্মীদের মেরে পুলিশে দেওয়ার পর উল্টো আমাদের নামে গায়েবী মামলা করেছে। পুলিশকে মারধরের অভিযোগ পুরোই সাজানো ঘটনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ