আড়াইহাজারে ছাত্রলীগের সহায়তায় যুবদল আহ্বায়ককে পেটালো সদস্য সচিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ১৬, ২০২২ ১০:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ১৬, ২০২২ ১০:২৭ পূর্বাহ্ণ

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ অপু ভূইয়ার ওপর ছাত্রলীগের সহায়তায় হামলার অভিযোগ উঠেছে উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) এ বিষয়ে জেলা যুবদলের নেতাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন অপু।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বিকেলে উপজেলার বান্টি বাজার এলাকায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে হামলা চালায় দুপ্তারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। এসময় হামলায় গুরুতর আহত হন অপু।
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমরা তাকে সাত দিনের সময় দিয়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছি। পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

জনতার আওয়াজ/আ আ