আড়াইহাজারে বেইলি সেতুতে অতিরিক্ত মালামাল নিয়ে চলাচল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে বেইলি সেতুতে অতিরিক্ত মালামাল নিয়ে চলাচল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১, ২০২২ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১, ২০২২ ২:৩৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারের রামচন্দ্রদী বেইলি সেতুতে অতিরিক্ত বালু নিয়ে চলাচলের সময় চারটি বালুর ট্রাক আটক করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে ট্রাকগুলো আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, এই সেতুটি ভেঙে যাওয়ায় নতুন করে পাশে আরেকটি সেতুর কাজ চলছে। আপাতত শুধু মানুষের চলাচলের উপযোগী আছে সেতুটি । সড়ক ও জনপদ বিভাগ থেকে এখানে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাকগুলো চলাচল করায় সেগুলো আটক করে থানায় রাখা হয়েছে। এগুলোর বিরুদ্ধে পরে ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, আড়াইহাজার উপজেলার গোপালদী, আড়াইহাজার সদর, বিশনন্দি, কামরানির চরও আশপাশ এলাকায় বালুবাহি ডাম্পট্রাকের চলাচল বেশি। ডাম্প ট্রাকগুলোর কোন কাগজপত্র নেই। প্রায় দূর্ঘটনা ঘটে। সর্বশেষ বুধবার ভোরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের সাদারদিয়া গ্রামে সুরুজ মিয়া ও জুনু মিয়ার ঘরের উপর ডাম্প ট্রাক উঠিয়ে দিয়েছে অদক্ষ চালক। এর এক সপ্তাহ আগে দক্ষিণপাড়ায় একটি ঔষধের দোকানে ডাম্পট্রাক ঢুকে পরায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে এই সকল গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ