আড়াইহাজারে সাজাপ্রাপ্ত ছাত্রলীগ নেতার বড় ভাই জাকির গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে সাজাপ্রাপ্ত ছাত্রলীগ নেতার বড় ভাই জাকির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ৮, ২০২২ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ৮, ২০২২ ৩:১১ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ একটি চেক জালিয়াতির মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের বড় ভাই জাকির হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে। শুক্রবার (৭ অক্টোবর) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য দেলোয়ার হোসেনের বড় ভাই। তার পিতার নাম মৃত শাহজাহান বেপারী। তাকে গ্রেফতারের পর ছাড়িয়ে নিতে দিনভর চলে ছাত্রলীগ নেতার তদবির।
পুলিশ জানায়, ২০১৯ সালের স্ক্যান সিমেন্ট কোম্পানীর দায়েরকৃত একটি চেক জালিয়াতির মামলায় নারায়ণগঞ্জ আদালত তাকে ৬ মাসের সাজার আদেশ দেন। তখন থেকে তিনি গ্রেফতার এড়িয়ে পলাতক ছিলেন। শুক্রবার রাতে ওই মামলার গ্রেফতারী পরওয়ানা বলে থানার এস আই নূর এ আলম গোপনে তার অবস্থান সম্পর্কে নিশ্চিৎ হয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, দীর্ঘ দিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে পেরেছে। তাকে শনিবার (৮ অক্টোবর) সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ