আড়াইহাজারে হাত বেঁধে গৃহবধুকে ধর্ষণ : গ্রেফতার-২ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে হাত বেঁধে গৃহবধুকে ধর্ষণ : গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় হাত বেঁধে গৃহবধুকে (৩৫) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) সকালে ধর্ষিতা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামের রমজান (৩৫) ও ছামু (২৫)। রমজান ওই এলাকার মৃত ফাইজুলের ছেলে ও ছামু একই এলাকার সাহার ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক জানান, ধর্ষিতার স্বামী টেক্সাইলের মিলের শ্রমিক। প্রতিদিনের মত গত ২৬ নভেম্বর রাত দশটার দিকে নাইট ডিউটি করতে বাড়ি থেকে বের হয়। ফাঁকা বাড়িতে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লে গত ২৭ নভেম্বর রাত তিনটার দিকে রমজান ও ছামু ঘরে প্রবেশ করে ওই গৃহবধুর দুই হাত বেঁধে প্রাণনাশের ভয় দেখিয়ে ছামুর সহযোগিতায় রমজান জোরপূর্বক গৃহবধুকে ধর্ষণ করে। এতে সে অজ্ঞান হয়ে পড়লে এরা পালিয়ে যায়। ডিউটি শেষে ধর্ষিতার স্বামী নাকে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরায়।
পরে স্বামীকে বিস্তারিত জানালেও মান সম্মানের চিন্তা করিয়া কিছুদিন গোপন রাখলেও মামলা না করার জন্য ধর্ষক বিভিন্নভাবে হুমকী দিতে থাকে। কোন উপায়ন্ত না পেয়ে রবিবার সকালে ধর্ষিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পরপরই তথ্য প্রযুক্তি সাহায্যে আসামীদের অবস্থান নিশ্চিত করে উপজেলার খাসেরকান্দীতে থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ