আড়াইহাজার বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর হাজিরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজার বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর হাজিরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ

 

২০১৮ সালের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন আড়াইহাজার উপজেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ) সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস এর আদালতে এ হাজিরা দেন তারা । মামলা নং – ২১(১২)১৮
আসামি পক্ষের আইনজীবী ও আড়াইহাজার উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এড. ছিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, ২০১৮ সালের আড়াইহাজার থানার পুলিশের দায়েরকৃত মিথ্যা একটি নাশকতার মামলায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়েছেন আড়াইহাজার উপজেলা বিএনপি’র, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের দেয় শতাধিক নেতাকর্মীরা।
আসামীরা হলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সহ- সভাপতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, যুগ্ম সম্পাদক শফি উদ্দিন শফু, মাসুম শিকারী, আড়াইহাজার পৌরসভা বিএনপি’র সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, গোপালদী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিলন, বিশন্দী ইউনিয়ন বিএনপির গাজী এম এ মাসুদ, হাইজাদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ- সভাপতি জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ