আয়ারকে ফেরালেন এবাদত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আয়ারকে ফেরালেন এবাদত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছে ভারত। আগের দিন ৮২ রান করে অপরাজিত থাকা শ্রেয়াস আয়ারকে এদিন শুরুতেই ফিরিয়ে দেন টাইগার পেসার এবাদত হোসেন। ৮৬ রানে এবাদতের বলে বোল্ড হয়ে ফিরে যান মিডল অর্ডার এই ব্যাটার।

এর আগে দিনের খেলার শুরুতে এবাদতের বলেই আয়ারের ক্যাচ ছেড়েছিলেন লিটন দাস। ৮৫ রানে থাকা অবস্থায় ফাইন লেগে আয়ারের সেই ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন লিটন। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি ডানহাতি এ ব্যাটার। ১ রান যোগ করতেই ফিরতে হয় তাকে। 

প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৭ রান। ২৫ রান করে উইকেটে আছেন রবিচন্দন অশ্বিন, ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা কুলদ্বীপ যাদব করেছেন ১০ রান। 

এর আগে প্রথম দিন শেষে ২৭৮ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল ভারতীয় দল। ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন চেতেশ্বর পূজারা। ৯০ রানে থাকা অবস্থায় তাইজুল ইসলামের বলে বোল্ড আউট হয়ে ফিরে যান তারকা এই ব্যাটার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ