আ স ম রবের বাসভবনে মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ স ম রবের বাসভবনে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৩, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৩, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জেএসডি সভাপতি আ স ম রবের উত্তরাস্থ বাসভবনে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬ টায় জেএসডি সভাপতির বাসভবনে যান মির্জা ফখরুল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মূলত রব সাহেবের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই বিএনপি মহাসচিব তার বাসায় যান।

এসময় আ স ম রবের সহধর্মিণী ও জেএসডি নির্বাহী সভাপতি তানিয়া রব এবং সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ