ইংরেজী নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান - জাতীয় মানবাধিকার সমিতি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইংরেজী নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান – জাতীয় মানবাধিকার সমিতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
২০২৪ এর আগমন উপলক্ষে সবাইকে ইংরেজী ২০২৪ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।

শনিবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। ১ জানুয়ারী প্রতিবছর নতুনভাবে, নতুন উদ্যমে হাজির হয় । পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নতুন বছর ।

তারা বলেন, অতীতের অভিজ্ঞতা ও ব্যর্থতা ভুলে, ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সুন্দর আগামীর প্রত্যাশা করতে পারি। ২০২৩ সালের বিভিন্ন শিক্ষা আমাদের নতুন উদ্যমে এগিয়ে যেতে তাগিদ সৃষ্টি করবে।

তারা আরো বলেন, নতুন বছরে আমরা সবাই আরো মানবিক হই, মানবতার চর্চা ও ভালোবাসা ছড়িয়ে দেই মানুষের মাঝে। মানবতাবিরোধী ও হীন প্রচেষ্টা থেকে দূরে থাকার শপথ নিয়ে শুরু হোক নতুন বছর।

সবাইকে আবারো বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে নতুনবর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ