ইইউ ডেপুটি চিফের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইইউ ডেপুটি চিফের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকাস্থ ইউরোপিয়ান ইউনিয়নের ডেপুটি চিফ বাইবা জারিনার সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। আজ সোমবার (২০ অক্টোবর) সকালে ঢাকাস্থ ইইউ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে নারী সমাজের ইতিবাচক ভূমিকা পালনের বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশ নেয়।

এ প্রতিনিধি দলে ছিলেন মহিলা বিভাগীয় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পলিটিক্যাল সেক্রেটারি প্রফেসর ডা. হাবীবা আক্তার চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মানবসম্পদ, আইন ও মানবাধিকার সেক্রেটারি অ্যাড. সাবিকুন্নাহার মুন্নি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল এবং ঢাকা মহানগরী দক্ষিণের উপদেষ্টা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক লায়লা মরিয়ম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ