ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন প্রত্যাশা করছে, যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশ যে নির্বাচনের দিকে যাচ্ছে- তাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় পার্লামেন্ট সন্তুষ্ট। বুধবার রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি নেতাদের ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মুনির সাতৌরী। অন্য সদস্যরা হলেন- লুক্সেমবার্গের (ইপিপি) ইসাবেলা ভিয়েডার-লিমা, পোল্যান্ডের (ইসিআর) আরকাদিউস মুলারচিক, এস্তোনিয়ার (রিনিউ ইউরোপ) উর্মাস পায়েট, নেদারল্যান্ডসের (দ্য গ্রিন্স) কাতারিনা ভিয়েইরা প্রমুখ।

আমির খসরু বলেন, তারা চায়, বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজিশনাল করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসুক। এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আগামী দিনে আমরা কী করতে যাচ্ছি, ওদের ভ‚মিকা কী হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে কথাবার্তা হচ্ছে, সেগুলো আলোচনায় উঠে এসেছে। শেষ কথা হলো বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসা দরকার- এটা তারা (ইইউ) চায়। এজন্য ইউরোপীয় ইউনিয়ন কাজ করতে চায়।

বাণিজ্য সহযোগিতা আরও বাড়ানোর অনুরোধ : নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এই দুই ক্ষেত্রেই ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা সবসময় আমরা পেয়েছি। তারা এই সহযোগিতা অব্যাহত রেখেছে। তারা চায়, যত দ্রুত সম্ভব বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসুক। তাদেরকে গণতন্ত্র সুসংহতকরণে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। তারা সম্মতি জানিয়েছে এবং আগ্রহ প্রকাশ করেছে।

পিআর যদি কেউ চায় জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাশ করতে হবে : ভোটের পদ্ধতি পিআর নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, সুনির্দিষ্টভাবে এগুলো নিয়ে আলোচনার প্রশ্ন না। আর পিআর তো এখন আলোচনার বিষয়বস্তু না। এ কারণে যে, যদি আপনি রাজিও হন এই নির্বাচন পিআরের মাধ্যমে হবে না। সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে। কাজেই আমরা করেছি আসন্ন নির্বাচন নিয়ে।

তবে, পিআর প্রশ্নে আমির খসরু বলেন, এটা আলোচনা হয়েছে। আলোচনার মধ্যে ওরা অনুধাবন করতে পেরেছে, পিআর যদি কেউ চায়ও, সেটা তো আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করতে হবে।

কয়েকটি রাজনৈতিক দল পিআর নিয়ে আন্দোলনের কর্মসূচি দিয়েছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম খান বলেন, আমরা দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করেছি। একজন আরেকজনের বিরুদ্ধে আমরা কিছু বলতে চাচ্ছি না। কিন্তু কবে আমরা পিআরের আলোচনা শুরু করলাম? কে কবে পিআরের দাবিতে আন্দোলন-সংগ্রাম করেছে। এই যে জুলাই আন্দোলন হলো, সেখানে কি পিআরের দাবি ছিল?

আমির খসরু বলেন, কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেনি। সুতরাং এটা আলোচনার বিষয় না। কোনো রাজনৈতিক দলের যদি এতে ইচ্ছা থাকে, তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে এটা নিয়ে যেতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ