ইউক্রেনকে হারিয়ে সোনা জিতল বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইউক্রেনকে হারিয়ে সোনা জিতল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

ইতালির তুরিন শহরে স্পেশাল অলিম্পিকসের বিশ্ব শীতকালীন গেমসে ফ্লোর বল ইভেন্টে ইউক্রেনকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। এর আগে এই ইভেন্টে বাংলাদেশ সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে এবং ইউক্রেন ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

শনিবারের (১৫ মার্চ) ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারায় স্বর্ণা-ফাতেমারা। বাংলাদেশ দলের হয়ে গোল করেছেন স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ওতামাল্লিন। দুই দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছে।

দলের উপ প্রধান কামরুন্নাহার ডানা এমন সাফল্যের পেছনে সবার অবদানকে তুলে ধরে বলেছেন,‘বাংলাদেশ দলের খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রমে এমন সাফল্য এসেছে। এছাড়া হেড কোচ রাজু ও সহকারী কোচ বিউটি সহ দলের সবাই পরিশ্রম করেছ। ডেলিগেশনে যারা ছিল তাদেরও নির্দেশনা ছিল। সবার দোয়ায় এমন সাফল্য এসেছে।’

বাংলাদেশ দলে খেলছেন- ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ