ইউক্রেনে প্রচণ্ড বিমান হামলা চালাবে রাশিয়া!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৯:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৯:৫৯ পূর্বাহ্ণ

ইউক্রেনে সামরিক অভিযানে সাফল্য লাভ করার জন্য দেশটির ওপর ব্যাপকভাবে বিমান হামলা করতে যাচ্ছে রাশিয়া। রাশিয়া তার সীমান্তের কাছে যুদ্ধবিমান ও হেলিকপ্টার জড়ো করছে, এমন তথ্য দিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ন্যাটো গোয়েন্দা সূত্র।
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কর্মকর্তারা জানান, রাশিয়ার বিমান মোতায়েনের অর্থ হলো ইউক্রেনের যত দ্রুত সম্ভব বিমান প্রতিরক্ষাব্যবস্থার প্রয়োজন। তারা বলেন, যুদ্ধের প্রথম বার্ষিকী এগিয়ে আসতে থাকার প্রেক্ষাপটে রাশিয়া তার আক্রমণও জোরদার করেছে।
ব্রাসেলসসে ন্যাটোর সদরফতরে এক সভায় মার্কিন প্রতিরক্ষাপ্রধান লয়েড অস্টিন বলেন, রুশ বিমান হামলা প্রতিরোধ করার মতো অবস্থায় নেই ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা।
তিনি বলেন, ‘রাশিয়ার বিমান শক্তি সম্পর্কে আমরা জানি। তাদের আরো অনেক শক্তি রয়ে গেছে। রাশিয়া যুদ্ধে তাদের বিমান শক্তি প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।’
জনতার আওয়াজ/আ আ