ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ

 

চিকিৎসকের পরামর্শে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার বাসায় ফেরেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চিকিৎসকের পর্যবেক্ষণ শেষে বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন। চিকিৎসক তাকে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুছ আলী বলেন, স্যারের (মির্জা ফখরুল) ইসিজি, ইকো, আলট্রাসনোগ্রাফ, ট্রপোনিনসহ স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আল্লাহর রহমতে সব রিপোর্ট ভালো এসেছে। চিকিৎসকরা স্যারকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন।

এর আগে আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। এরপর তাকে জরুরিভিত্তিতে ইউনাইটেড হাসপাতালের এইচডিইউ ইউনিটে ভর্তি করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ