ইচ্ছা করলে আপনি সম্মানিত করেন’ আল্লাহর দরবারে তারেক রহমানের শুকরিয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান। জন্মভূমিতে ফিরেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
Advertisement
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লাখ লাখ জনতার ভালোবাসায় সিক্ত হয়ে গণঅভ্যর্থনা মঞ্চের দিকে যাওয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ শুকরিয়া জানান।
তারেক রহমান লেখেন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান।’
ওই ফেসবুক পোস্টে তারেক রহমান তাকে গণঅভ্যর্থনা জানাতে জড়ো হওয়া নেতাকর্মীদের ভিডিও পোস্ট করেন। পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট সড়ক) সংলগ্ন বিশাল মঞ্চে গণঅভ্যর্থনার আয়োজন করেছে বিএনপি।
এর আগে আরেকটি সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’
আজ তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসে সকাল ৯টা ৫৬ মিনিটে। সিলেটে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিকালে অবশেষে গণসংবর্ধনা মঞ্চে আসেন তারেক রহমান।
তিনি বক্তব্য দিচ্ছেন। শুরুতেই বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’ তার সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতা–কর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান।
জনতার আওয়াজ/আ আ