ইজতেমায় দলে দলে আসছেন মুসল্লিরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইজতেমায় দলে দলে আসছেন মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোরে আম বয়ানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। এরই মধ্যে ইজতেমা ময়দানের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় ছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইজতেমা ময়দানে ১৬০ একর জমিতে শামিয়ানা টাঙানো প্রায় সম্পন্ন। বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকার মুসল্লিরা আসতে শুরু করেছেন। মাঠে জেলাওয়ারি বিভক্ত খিত্তায় উঠেছেন তারা। মুসল্লিদের সুবিধার্থে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, টয়লেট ব্যবস্থা করা হয়েছে।

মুসল্লিদের নিরাপত্তায় মাঠের ভেতরে ও বাইরে ৬ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবে। এ ছাড়া দুই শতাধিক সিসিটিভি, ১৪টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো মাঠ পর্যবেক্ষণ করা হবে। পুলিশের পাশাপাশি, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ময়দানে তাদের অবস্থান জোরদার করতে শুরু করেছে।

ইজতেমার প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে ইজতেমার শীর্ষ মুরুব্বি ইঞ্জিনিয়ার মাহফুজ বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রস্তুতি সম্পন্ন। তবে তুরাগ নদীর অপর প্রান্তে একটি রাস্তায় স্থানীয় লোকজন প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। এটি সমাধান হলে লাখ লাখ মুসল্লির যাতায়াত সহজ হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ