ইজতেমার আখেরি মোনাজাত ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইজতেমার আখেরি মোনাজাত ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ

 

আগামীকাল রোববার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতকে কেন্দ্র করে গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে। মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম শনিবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আখেরি মোনাজাতে মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে আবদুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। একই কারণে কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত সড়কের দুই দিক এবং টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ থাকবে।
এছাড়াও টঙ্গি ব্রিজ এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ রাখবে পুলিশ।

এর আগে শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। আজ এ পর্বের দ্বিতীয় দিন। আগামীকাল রোববার প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে।

আগামী ২০ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। আগামী ২২ জানুয়ারি প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ