ইতালী বিএনপির সভাপতির মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইতালী বিএনপির সভাপতির মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
ইতালী বিএনপির সভাপতি ও কমিউনিটি নেতা হাজী আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, হাজী আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের একজন লড়াকু সৈনিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তার অবদান ছিল অপরিসীম।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম হাজী আব্দুর রাজ্জাক সকলের কাছে একজম সজ্জন, বিনয়ী ও দলের নিবেদিত নেতা হিসাবে সুপরিচিত ছিলেন।তার নেতৃত্বের গুণাবলী সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। । তার মৃত্যুতে দেশবাসী একজন খাটি দেশপ্রেমিক নেতাকে হারালো। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রবাসে প্রতিষ্ঠা করতে এবং ইতালী বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম হাজী আব্দুর রাজ্জাক যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ।

শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ