ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই হাত দিয়ে গোল, লাল কার্ড পেলেন নেইমার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই হাত দিয়ে গোল, লাল কার্ড পেলেন নেইমার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও প্রত্যাবর্তনের ম্যাচটা সুখকর হলো না সান্তোস তারকা নেইমারের। ব্রাজিলের সেরি আ’র ১১তম রাউন্ডে বোটাফোগোর বিপক্ষে হোম ম্যাচে শুরু থেকেই মাঠে নামেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে পুরো ৯০ মিনিট খেলার সুযোগ আর হয়নি তার।

খেলার ৭৫তম মিনিটে ‘হ্যান্ড অব গড’ স্টাইলে গোল করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে বলের জন্য লড়াইয়ের সময় একটি ক্রসে হেড করার চেষ্টা করেও বল না পেয়ে তিনি হাত দিয়ে বল জালে পাঠান। রেফারি দাভি দে অলিভেইরা লাসার্দা সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ ও পরে লাল কার্ড দেখান। এর আগে প্রথমার্ধেই একটি হলুদ কার্ড দেখে ফেলেছিলেন নেইমার।

চলতি মৌসুমে এটি নেইমারের চতুর্থ ম্যাচ হলেও এখনো তিনি কোনো গোল বা অ্যাসিস্টের দেখা পাননি।

তার মাঠ ছাড়ার সুযোগ কাজে লাগিয়ে বোতাফোগো ম্যাচের একমাত্র গোলটি করে। জাইরের পাস থেকে আর্থুর গোল করে দলকে ১-০ ব্যবধানে জয় এনে দেন। ১১ ম্যাচ শেষে সান্তোস এখনো পড়ে আছে অবনমন অঞ্চলে।

নেইমারের এই লাল কার্ড ছিল তার পেশাদার ক্যারিয়ারের ১৫তম এবং সান্তোসে ফেরার পর প্রথম।

২০২১ সালে পিএসজির হয়ে লিলের বিপক্ষে থিয়াগো জালোকে ধাক্কা দেওয়ার ঘটনায় পাওয়া লাল কার্ডের পর এটি তার প্রথম।

এই ম্যাচ ছিল তার চুক্তি শেষ হওয়ার আগের দ্বিতীয় ম্যাচ। ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হবে, এবং এখনো কোনো নবায়ন বা আলোচনা শুরু হয়নি। তার ওপর এই লাল কার্ডের কারণে অন্তত এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি —যার মানে, ১২ জুন ফোর্তালেজার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করতে পারেন ব্রাজিলিয়ান তারকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ