ইনশাআল্লাহ অক্ষরে-অক্ষরে হিসাব নেব: ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইনশাআল্লাহ অক্ষরে-অক্ষরে হিসাব নেব: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
মানবাধিকার লঙ্ঘিত এ সরকার পদত্যাগ করতে বাধ্য হবে মন্তব্য করে বিএন‌পি নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেছেন, ‘আমার নেত্রীকে মৃত্যুর দিকে তুমি (হা‌সিনা) ঠেলে দিচ্ছ। তুমি যদি মানবিক বিবেচনা করতে তাকে বিদেশে পাঠিয়ে দিতে। রাজনৈতিক প্রতিহিংসা, জিয়া পরিবারকে ধ্বংস করার অভিপ্রায়। ইনশাআল্লাহ অক্ষরে-অক্ষরে হিসাব নেব।’

তি‌নি ব‌লেন, রোববার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোর্টের বারান্দায় থাকি। ১৬ বছরে মামলা মাথায় নিয়ে রাতের ঘুম হারাম করে মানুষের বাড়িয়ে আশ্রয় নেয়, তাদের একটি লোকও কিন্তু আওয়ামী লীগে যোগ দেয়নি।’

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে তানভীর আহমেদ রবিন মুক্তি পরিষদের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার জন্য দ্রুত বিদেশে প্রেরণ এবং সালাউদ্দিন আহমেদ, রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিন সহ জাতীয় নেতৃবৃন্দদের নিঃশর্ত মুক্তির দাবিতে এক অবস্থান কর্মসূচি তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘জেলখানায় অগণিত বিএনপির নেতা-কর্মীরা না খেয়ে অসুস্থ হয়ে কারাবরণ করছে। তাদের দিকে তাকিয়ে দয়া করে রাস্তায় নেমে পড়ুন। তারেক সাহেবকে আনতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, বাংলাদেশে গণতন্ত্র ফেরত আনতে হবে। বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন করতে হবে।’

তিনি বলেন, ‘টেকনাফ থেকে তেতুলিয়া সবাই মাঠে নেমেছে, সবাই কথা বলার অধিকার চায়, তারা ডিম-মাংসে ডাল-ভাত খেতে চায়, তারা দরজা খুলে ঘুমাতে চায়। তারা বাংলাদেশে এমন একটা ব্যক্তির অধীনে নির্বাচন চায়, যে নির্বাচনে আমি ভোট দিতে পারবো।’

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মনে রাখবেন, সুবিধাভোগীরা আপনাদের চেহারা দেখে কিছু মালপানি দিয়ে আপনাদের মাঝে ঢুকতে চাইবে, সাবধান। পাত্তা দেবেন না।’

সাবেক বিরোধী দলীয় এ চীফ হুইপ আরও বলেন, ‘সকলে রাজপথে আসুন, সময় বেশি নেই। সরকার পদত্যাগে বাধ্য হবে।

তানভীর আহমেদ রবিন মুক্তি পরিষদের সভাপতি ফিরোজ আলম বাবু সভাপতি তে সদস্য সচিব বাইদুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ এর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, তাতী দলের যুগ্ন আহবায়ক ডঃ কাজী মনিরুজ্জামান মনির, কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, কাউন্সিলর খালেদা আলম, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, কর্মজীবি দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আউয়াল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বি রবিন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ