ইনার সার্কুলার সড়ক শেখ ফজলুল হকের নামে নামকরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইনার সার্কুলার সড়ক শেখ ফজলুল হকের নামে নামকরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রায়ের বাজার স্লুইস গেট থেকে পোস্তগোলা ব্রীজ পর্যন্ত ইনার সার্কুলার সড়কের নাম ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’ নামকরণ অনুমোদন করা হয়েছে।

সোমবার (১০ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ৮ সারির রায়ের বাজার স্লুইস গেট থেকে পোস্তগোলা ব্রীজ পর্যন্ত ইনার সার্কুলার সড়কের নতুন এই নামকরণ সম্পর্কিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক, ভবন ও স্থাপনা উপ-কমিটির গত ১৩ মে তারিখে অনুষ্ঠিত সভার সুপারিশ, বিগত ২০ মে তারিখের দ্বিতীয় পরিষদের ২৫তম করপোরেশন সভায় গৃহীত সিদ্ধান্ত এবং স্থানীয় সরকার বিভাগের গত ৩০ মে তারিখের ৪৬.০০.০০০০.০৭০.১৮.০০২.২৩-৫৫০ নম্বর স্মারক মোতাবেক প্রাপ্ত অনুমোদনের প্রেক্ষিতে সড়কটির নাম “বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি” নামকরণ করা হয় বলে দপ্তর আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য যে, গত ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারে ‘রায়ের বাজার স্লুইস গেট থেকে পোস্তগোলা ব্রীজ পর্যন্ত ইনার সার্কুলার’ প্রকল্পসহ ৪টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

৯৭৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৮ সারির বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার নর্দমা(ড্রেন), ১০ কিলোমিটার পথচারী হাঁটার পথ(ফুটপাত), ৩টি উড়াল সেতু (ভেহিকেল ওভারপাস), ৩টি পথচারী পারাপার সেতু(ওভারব্রিজ), দুই কিলোমিটার সংরক্ষণকারী দেয়াল(রিটেইনিং ওয়াল), তিনটি মসজিদ, ছয়টি যানবাহন বিরতির স্থান(বাস-বে) ও ছয়টি যাত্রীছাউনি ইত্যাদি অনুষঙ্গ নির্মাণ করা হবে। এতে ঢাকা শহরের ভেতরে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ কমার পাশাপাশি বহুলাংশে যানজট নিরসন হবে বলে আশা করা হচ্ছে। ২০২৬ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ