ইনুর আসন ফাঁকা, মেননের আসনে বাহাউদ্দিন নাছিম - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইনুর আসন ফাঁকা, মেননের আসনে বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

আজ রোববার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তালিকা প্রকাশ করেন।

নির্বাচনী আসন ৩০০টি হলেও এদিন আওয়ামী লীগ দু’টি আসন বাদ রেখে ২৯৮টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করে। বাকি রাখা হয়- কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর) ও নারায়ণগঞ্জ-৫ (বন্দর উপজেলা ও নারায়ণগঞ্জ সদরের অংশ) আসন।

এর মধ্যে কুষ্টিয়া-২ আসনে এখন সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। আর নারায়ণগঞ্জ-৫-এ জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের ভাই। শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। তিনি এবারো ওই আসনে দলের মনোনয়ন পেয়েছেন।

রোববার প্রার্থী তালিকা ঘোষণার সময় ওবায়দুল কাদের বলেন, শুধু দুটি আসন কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ বাদ দিয়ে আজ সব আসনের প্রার্থীদের নাম ঘোষণা হচ্ছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের গুরুত্বপূর্ণ প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তবে এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।

হাসানুল হক ইনুর আসনটি ফাঁকা রাখা হলেও মেননের আসনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ