ইব্রাহিম আলী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইব্রাহিম আলী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৩, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৫, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

 

বিয়ানীবাজারের আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বিতরণ করা হয়েছে।
আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার সকাল ১১টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা বেগম চৌধুরী, সাহিত্যিক আতাউর রহমান আফতাব, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, ডেইলি নিউএজ’র সিলেট প্রতিনিধি মনিরুজ্জামান মনির, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার শফিকুর রহমান, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি মঈন উদ্দিন মঞ্জু, সিলেট প্রতিদিন২৪ডককম’র বার্তা সম্পাদক এনামুল কবীর, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানি মজুমদার, গোলাপগঞ্জ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, দৈনিক উত্তরপূর্বর প্রধান আলোকচিত্রি শংকর দাস প্রমুখ।
আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ও ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফিয়া বেগম ও রাকিব আহমদ এবং যুব সংগঠক জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাহা উদ্দিন, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, জয়নাল উদ্দিন, সমাজসেবক বুরহান উদ্দিন, জামাল উদ্দিন, খুরশেদ আলমসহ আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ