ইভিএম’এ নির্বাচন জনগন প্রত্যাখ্যান করবে: কাইয়ুম চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইভিএম’এ নির্বাচন জনগন প্রত্যাখ্যান করবে: কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৮, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৮, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। সবকিছুর মূল্য বেড়ে গেছে। সবকিছুর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আজ মানুষ দিশেহারা।

তিনি বলেন, সরকার ইভিএম- এ নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু আমাদের অভিজ্ঞতায় দেখেছি, এতে ভৌতিক কাজকারবার আছে। মূলত, নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার ইভিএম’র ফাঁদ পেতেছে। তবে এই ফাঁদে বিএনপি পা দিবে না। জনগন ইভিএম’ এ নির্বাচন প্রত্যাখ্যান করবে। সরকারের তাবেদার নির্বাচন কমিশনও আমরা মানি না।

কাইয়ুম চৌধুরী শনিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের ধানের শীষ প্রতিকের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী।

তিনি বলেন, সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। দেশের মানুষ তাদের চায় না। জনগন জেগে উঠেছে। এই সরকার এখন পালানোর পথও খুঁজে পাচ্ছে না। জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে তুমুল গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। এজন্য আমি আগামী দিনগুলোতে বিএনপির সব কর্মসূচির সফল বাস্তবায়নে তৃণমূলসহ সর্বস্থরের নেতৃবৃন্দের সহযোগীতার আহ্বান জানাচ্ছি।

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও সব পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোলাপগঞ্জ বাজারের চৌরাস্তায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান ফয়সল, আশফাক আহমদ চৌধুরী, মামুনুর রশীদ মামুন, গোলাম কিবরিয়াহ, কফিল উদ্দিন, বদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ চৌধুরী, এসএ রিপন আহমদ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আমীর হোসেন, যুব বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সদস্য তারেক বারি অ্যানি, সদস্য এহসান আহমদ, রাসেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদসহ উপজেলা পৌর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীসহ সচেতন মহল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ