ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি: উদ্বিগ্ন ইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি: উদ্বিগ্ন ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ

 

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের ধীরগতি নিয়ে ইসি উদ্বেগ্ন প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করে যতটা ওভারকাম করা সম্ভব আমরা সেটি চেষ্টা করব।

রংপুর সিটি নির্বাচনে ইভিএমের ধীরগতি নিয়ে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে বুধবার (১১ জানয়িারি) এক বৈঠক শেষে সিইসি একথা বলেন।

সিইসি বলেন, রংপুরে সিটি করপোরেশনের নির্বাচনটি সুন্দর হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে। কিন্তু সেখানে কিছু সংকটের কথা বলা হয়েছে। কিছু অভিযোগ আমরা তখনই পাচ্ছিলাম মিডিয়ার সুবাদে। যেমন ভোট স্লো হচ্ছে, একটা বড় ধরনের অভিযোগ ছিল। কোনো কোনো ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্টও মিলছিল না।

তিনি বলেন, আসলে কেন ভোট বিলম্বিত হচ্ছে, এ অভিযোগটা এর আগে আমরা কখনো পাইনি। এটা আমাদেরকে খুব উদ্বিগ্ন করে তুললো। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, এ বিষয়গুলো যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, যারা মিডিয়ার কর্মী হিসেবে সেখানে কাজ করেছেন এবং আমাদের নির্বাচন কর্মকর্তা সেখানে থেকে যারা নির্বাচন ম্যানেজ করেছেনতাদের আমরা সভায় আহ্বান করে ফিডব্যাক নেব।

কাজী হাবিবুল আউয়াল বলেন, বৈঠকে পাওয়া মতামতগুলো পর্যালোচনা করে চেষ্টা করব সঙ্কটগুলো ওভারকাম করার জন্য। একই সঙ্গে আপনাদের বলছি যে, অন্যান্য নির্বাচনগুলোতে কিন্তু আমরা এ সমস্যাগুলো পাইনি। আমাদের মিডিয়া কর্মীরা কিছু কিছু বলেছেন সেগুলো যৌক্তিক বলে মনে হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ