ইমদাদ চৌধুরী ও মোমিনের মুক্তির দাবিতে সিলেটে যুবদলের মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে, বিএনপি আহুত অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে সিলেট যুবদল।
রবিবার বিকেলে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীর উপশহর পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে মেন্দিবাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, কবির উদ্দিন, সোহেল মাহমুদ, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, জামিল আহমদ, আলী আহমদ আলম, এনামুল হক চৌধুরী শামিম ও আমিনুল ইসলাম আমিন প্রমূখ।
মিছিলে জেলার আওতাধিন বিভিন্ন উপজেলা-পৌর ও মহানগর আওতাধিন বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, “এই সরকার দেশে পাতানো নির্বাচনের নামে জাতির সাথে প্রতারণা করছে। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশের আপমর জনতা বিএনপির আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে অবরোধ ও হরতাল পালন করছে। সরকার বিএনপির চলমান আন্দোলনকে দমিয়ে রাখতে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে অন্যায়ভাবে আটক করেছে। গ্রেফতার-নির্যাতন, হামলা-মামলা চালিয়ে চলমান আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত যুবদল রাজপথে ছিল আছে এবং থাকবে।
জনতার আওয়াজ/আ আ