ইয়াবা সহ কলেজ ছাত্রদলের আহবায়ক আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইয়াবা সহ কলেজ ছাত্রদলের আহবায়ক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ

 

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আহবায়ক শুভ হাওলাদার সহ তার তিন সহযোগীকে আটক করেছে পিরোজপুর জেলা ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
পিরোজপুর ডিবি পুলিশের উত্তর টিমের অফিসার ইনচার্জ তাজমিলুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের পৌরসভার মধ্য রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। গতকাল রাতে পিরোজপুর ডিবি পুলিশ এক এক প্রেস বিজ্ঞিপ্তিতে এই তথ্য জানান।
আটক হওয়া অপর মাদক ব্যবসায়ীরা হল স্থানীয় আমির মোল্লার ছেলে শাহীন মোল্লা, ছোট খলিশাখালীর মাসুম হাওলাদার ছেলে রেজাউল হাওলাদার ঝনঝনিয়ার সেলিম হোসেন ছেলে মো সাব্বির হোসেন। প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা সবাই শুভ হাওলাদারে সহযোগী বলে স্বীকার করেছে
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান শুভ হাওলাদার থানার একজন তালিকাভ্ক্তু মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। চার মাদক ব্যবসায়ী আটক করার পর তাদেরকে পিরোজপুর সদর থানা হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।
পুলিশ সুপার পিরোজপুর জনাব মোহান্মদ সাঈদুর রহমান জানান, পিরোজপুর জেলা মাদক মুক্ত করেছে আমরা দৃড় প্রতিজ্ঞাবদ্ধ। মাদককের সাথে আমাদের কোন আপষ নাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ