ইরান দূতাবাসে শোক বইয়ে বিএনপির প্রতিনিধিদলের স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ইরানের দক্ষিণাঞ্চলীয় নগরী বন্দর আব্বাসের কাছে কাছে শহিদ রাজাই বন্দরে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় দেশটির ঢাকাস্থ দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছে বিএনপির প্রতিনিধিদল।
আজ বুধবার বেলা ৩টা ২০ মিনিট দূতাবাসে গিয়ে তারা স্বাক্ষর করে।
এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন প্রতিনিধিদলে ছিলেন।
জনতার আওয়াজ/আ আ