ইলিয়াস আলীকে গুমের নেতৃত্ব দেন ফ্যাসিস্ট হাসিনা: এ্যানি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইলিয়াস আলীকে গুমের নেতৃত্ব দেন ফ্যাসিস্ট হাসিনা: এ্যানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে গুম হয়েছেন, যার নেতৃত্ব দিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর সিলেট জেলা বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হওয়া সাবেক এমপি ও বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন কামনায় সিলেটে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইলিয়াস আলীকে একজন ত্যাগী ও গণতন্ত্রকামী নেতা হিসেবে অভিহিত করে পানিসম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকার গুমের শিকার পরিবারের কষ্ট উপলব্ধি করে এবং গণতন্ত্র রক্ষায় যা যা করণীয় তাই করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সিলেট সফর করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি শহিদ আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ, সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ এবং সাংগঠনিক সম্পাদক আল আসলাম মুমিন।

এছাড়াও ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আজিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-প্রচার সম্পাদক শাহীন আলম জয়সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।

পরে মোনাজাতে নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ