ইশরাকের নমিনেশন নিয়ে যা বললেন হবু স্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইশরাকের নমিনেশন নিয়ে যা বললেন হবু স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তালিকা অনুযায়ী, ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে লড়বেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই খবর নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে কৃতজ্ঞতা জানান ইশরাকের হবু স্ত্রী নুসরাত খান।

এক ফেসবুক স্ট্যাটাসে নুসরাত খান লিখেছেন, আমি ঢাকা-৬ তথা বাংলাদেশের সকল জনগণের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ, যারা ইশরাকের প্রতি অগাধ ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছেন। সর্বশক্তিমান আল্লাহ্‌ (সুবহানাহু ওয়া তা’আলা)-এর অশেষ রহমতে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৬ নির্বাচনি আসন হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আলহামদুলিল্লাহ।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, ইশরাক একজন সৎ, সাহসী, জ্ঞানী ও মর্যাদাবান মানুষ। জনগণের অব্যাহত দোয়া ও সমর্থন নিয়ে তিনি দৃঢ়তা ও অঙ্গীকারের সঙ্গে সামনে এগিয়ে যেতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ। আল্লাহ্‌ (সুবহানাহু ওয়া তা’আলা) তাকে প্রজ্ঞা, দিকনির্দেশনা ও সাফল্য দান করুন, যেন তিনি জাতির সেবায় এই মহৎ যাত্রায় সফল হতে পারেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ