ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৩, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৩, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসরায়েলি ২০ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এর মধ্যে প্রথম ধাপে মুক্তি দেওয়া সাত জিম্মি ইসরায়েলে পৌঁছেছেন। বাকি ১৩ জিম্মি এখন রেড ক্রসের হেফাজতে আছেন।

দ্য গার্ডিয়ান ও আলজাজিরার খবরে বলা হয়, প্রথম ধাপে মুক্তি পাওয়া ৭ ইসরায়েলি বর্তমানে দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে আছেন।

সেখানে তাদের পরিবারের সঙ্গে মিলিত হবেন তারা।
ইসরায়েলি সরকারি রেডিওর তথ্যানুসারে, হামাস দ্বিতীয় দফায় আরো ১৩ জন ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। হামাস নিশ্চিত করেছে যে এর মাধ্যমে বর্তমানে জীবিত সব ইসরায়েলি জিম্মিকেই মুক্তি দেওয়া হয়েছে।

এসব ইসরায়েলি জিম্মি মুক্তির পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে ২৫০ বন্দি ও গাজা থেকে আটক ১ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের।

উল্লেখ্য, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আজ সকালে ২০ জন জীবিত জিম্মিকে হস্তান্তর করার কথা ছিল, পাশাপাশি সর্বোচ্চ ২৮টি মৃতদেহও ফেরত দেওয়ার কথা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ