ইসহাক দারের সঙ্গে মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ২৪, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ২৪, ২০২৫ ১২:৪৮ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৬ সদস্যের প্রতিনিধি দল।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পাকিস্তান দূতাবাসে এই বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিন রাত সাড়ে ১০টার দিকে সেলিমা রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। এর বেশি কিছু বলতে পারছি না।
বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনও কথা বলেনি বিএনপির প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, বিএনপি ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
জনতার আওয়াজ/আ আ