ইসির কর্মকর্তাদের সঙ্গে কাল বৈঠক করবে ইইউ বিশেষজ্ঞ দল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসির কর্মকর্তাদের সঙ্গে কাল বৈঠক করবে ইইউ বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে আগামীকাল বৈঠক করবে ইসির কর্মকর্তারা। বেলা ১১টায় নির্বাচন কমিশনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইসি কর্মকর্তারা জানান, রোববারের বৈঠকে সংস্থাটির নির্বাচনী বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড, নির্বাচনী বিশ্লেষক আলেকজান্ডার ম্যাটাস, সুইবেস শার্লট এবং আইন বিশেষজ্ঞ রেবেকা কক্স উপস্থিত থাকার কথা রয়েছে। বৈঠকে কোনো নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন না। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে ইসির কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, রোববার ইউরোপীয় ইউনিয়ন থেকে একটি দল ইসিতে আসবেন। তারা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বসতে চেয়েছেন। ইসির অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নিবেন।
এর আগে গত ২৯ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে যৌথসভা করে ইইউ। বৈঠকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ সংস্থাটির ১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ইসিকে তারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ