ইসির সঙ্গে টিআইবির প্রতিনিধি দলের বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসির সঙ্গে টিআইবির প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আগারগাঁওয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ মোট ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
ইসির পক্ষ থেকে বলা হয়েছে, সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের বিষয়ে জানানো হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব:), নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম অংশ নিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ