ইয়াবা ও গাঁজা সহ এক এইচএসসি পরীক্ষার্থী আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইয়াবা ও গাঁজা সহ এক এইচএসসি পরীক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৬, ২০২২ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৬, ২০২২ ৪:০১ অপরাহ্ণ

 

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে একশত পিচ ইয়াবা ও গাঁজা সহ জোবায়ের হোসেন শেখ (২২) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে তাকে উপজেলার কুমারখালী বাজার সংলগ্ন স্থান থেকে আটক করা হয়। সে উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামের আলা উদ্দিন শেখের ছেলে ও নাজিরপুর কলেজ থেকে চলিত এইচএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী।
জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) এসআই মো. নুরুল আলম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদক বেঁচা-কেনা কালে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ওই মাদক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সে নিয়মিত একজন মাদক বিক্রেতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ